উত্তরদিনাজপুর

রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন ঘড়িমোড় এলাকা থেকে উদ্ধার একটি শিশু

উদ্দেশ্যহীনভাবে এক শিশুকে ঘোরাফেরা করতে দেখে তাকে উদ্ধার করল স্থানীয় এক বাসিন্দা। রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন ঘড়িমোড় এলাকা থেকে উদ্ধার করা হলো বছর তিনেকের এক শিশুকে। কানুয়া বাঁশফোর নামে এক ব্যাক্তি ওই শিশুকে উদ্ধার করার পর খবর দেন রায়গঞ্জ থানার পুলিশকে। রায়গঞ্জ থানার পুলিশ শিশুটিকে নিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে জমা দেয়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি উদ্ধার হওয়া শিশুটিকে পর্যবেক্ষনে রাখার পাশাপাশি শিশুটির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়।